admin

প্রকাশিত: 1:12 PM, October 28, 2026

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও কীটনাশক ডিলারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৪টায় উপজেলার ৪ নং সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজারে কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের ইএলএসআরপি প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বকরেন সাচনা বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ

সঞ্চালনা করেন কারিতাসের প্রকল্প মাঠ সহায়ক পলাশ দাস। সভায় কেঁচো সার উৎপাদন ও নিরাপদ সবজি চাষের বিভিন্ন দিক তুলে ধরেন কারিতাসের ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক।

তিনি বলেন, কেঁচো সার মাটির উর্বরতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি নিরাপদ কৃষিপণ্যের জন্য পৃথক বিক্রয়কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় কৃষকদের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানানো হয়, বাজারে সাধারণ একটি লাউয়ের দাম ৫০ টাকা হলে বিষমুক্ত সবজি ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে নিরাপদ সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক, ব্যবসায়ী ও বাজার ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। এ লক্ষ্যে বাজারে জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি বিক্রির জন্য পৃথক স্থান বরাদ্দের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রিয়াজ হাসান, তানিয়া এন্টারপ্রাইজের সার-বীজ ডিলার মনসুর আহমদসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সমাপনী বক্তব্যে সাচনা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদ আল আজাদ বলেন, কারিতাসের উদ্যোগে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। নিরাপদ সবজি বাজারজাতকরণে বাজার কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা