admin

প্রকাশিত: 1:16 PM, October 28, 2026

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার:

সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বইমেলা আয়োজন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নগরের কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আলোকিত সিলেট’-এর আয়োজনে এবং জেলা ও মহানগর জাসাসের সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হচ্ছে।

বইমেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাহিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান। কবি ও কথাসাহিত্যিক এবং বইমেলা কমিটির সদস্যসচিব মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ছয়ফুল আলম পারুল এবং আলোকিত সিলেটের সহসভাপতি, লেখক ও ব্যাংকার জগলুল হক,কবি ও আলোকিত সিলেটের সহসভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল মিসবাহ,সিলেট মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।

এ ছাড়া বক্তব্য দেন দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, জসিম বুক হাউস প্রকাশনীর প্রকাশক ও স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন, দিরাই উপজেলার সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোকিত সিলেটের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান তালুকদার, সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি ও গল্পকার মো. আতিকুল ইসলাম, নাট্যকার কামাল আহমদ, কবি জেসমিন বেগম, মো. কাজিম আহমদ ও মোশাহিদ মিয়াসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, বই মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে বইমেলার গুরুত্ব অপরিসীম। সিলেট বইমেলা সফল ও সার্থক করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।

আয়োজকেরা জানান, বইমেলায় স্টল বুকিং চলছে। আগ্রহী প্রকাশক ও প্রতিষ্ঠানগুলোকে স্টল বুকিংয়ের জন্য ০১৭১২-৯৬১৭৩৫ অথবা ০১৭৩৪-৯২১১৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন থাকবে। সবার জন্য উন্মুক্ত এ বইমেলায় আয়োজকেরা বইপ্রেমী, লেখক, পাঠক ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘সিলেট বইমেলা-২০২৬’ বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এবং সিলেটে বই পড়ার সংস্কৃতি আরও সমৃদ্ধ করবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা