admin

প্রকাশিত: 1:30 PM, October 28, 2026

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট জেলা বিএনপির বিতর্কিত নেতা ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের বিরুদ্ধে। একটি বিরোধপূর্ণ ভূমির চলমান ঝামেলাকে কেন্দ্র করে সরকারি এই আইন অমান্য করে পরিষদ প্রাঙ্গণে নিজ অনুগতদের নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত ২৬ অক্টোবর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, সরকারি একটি সেবামূলক প্রতিষ্ঠানকে তিনি নিজের ক্ষমতার দাপট ও ব্যক্তিগত বিরোধ মোকাবিলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ইউপি আইন অনুযায়ী, ইউনিয়ন পরিষদের মতো জনসেবামূলক সরকারি কম্পাউন্ড ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হলেও চেয়ারম্যান বদরুল সেই আইন স্পষ্ট লঙ্ঘন করেছেন।

শুধু সরকারি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘনই নয়, ৫ আগস্টের পর দেশে বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে, উক্ত সভা থেকে সংবাদমাধ্যমকে প্রচ্ছন্ন হুমকি ও বিষোদ্গার করে সেই প্রক্রিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এছাড়া ডলইপাড়া ‘এক্সেলসিউর রিসোর্ট’ কেন্দ্রিক বিবাদ নিয়ে দেওয়া তাঁর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। স্থানটি নিয়ে বিরোধ আওয়ামী শাসনামল থেকেই চলে আসছে। এমনকি গত ২৬ জুলাই সেখানে ঝামেলা হলে রাতে নিজেই উপস্থিত ছিলেন তিনি। সচেতন মহলের প্রশ্নÑ পূর্বে এই সংকট থাকলেও তখন কেন কার্যালয়ের ভেতরে এমন সভা করা হয়নি? আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইউনিয়ন কার্যালয়ে এমন বিতর্কিত সভার আয়োজন করে বিএনপিকে অযাচিতভাবে সমালোচনার মুখে ফেলা হয়েছে।

বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে সিলেট জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি অফিসের ভেতরের প্রাঙ্গণে এমন সভা কোনোভাবেই সমীচীন নয়। বর্তমানে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বিএনপির রাজনৈতিক খুঁত খোঁজার চেষ্টায় রয়েছে। কিছু নেতার এমন ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য পুরো দল আজ বিতর্কিত ও প্রশ্নের মুখে পড়ছে।”

তিনি আরও মন্তব্য করেন, বিবাদ মেটাতে চেয়ারম্যান দুই পক্ষকে নিয়ে পরিষদে নিরপেক্ষ সালিশি বৈঠক করতে পারতেন, কিংবা ব্যক্তিগত প্রতিবাদ প্রকাশ করতে চাইলে তা নিজ বাসভবনে আয়োজন করতে পারতেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহারের মাধ্যমে দল ও স্থানীয় প্রশাসনকে বিতর্কিত করেছেন তিনি।

বর্তমানে এই ঘটনা ঘিরে সিলেটজুড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও তোলপাড় চলছে। জনসেবামূলক প্রতিষ্ঠানকে ব্যক্তিগত কাজে ব্যবহারের প্রতিকারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা