admin
প্রকাশিত: 11:05 AM, October 29, 2026
শাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারে সিলেটে কোরীয় সাংস্কৃতিক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) বাংলাদেশ কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কোরীয় সংস্কৃতিতে আগ্রহীরা অংশ নেন। অনুষ্ঠানে তায়কোয়ান্দো প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং কোরীয় ভাষা ও ঐতিহ্য পরিচিতিমূলক বিভিন্ন স্টল ছিল।
পাশাপাশি কোইকার প্রশিক্ষণ ও বৃত্তির সুযোগ সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। আয়োজনে কোইকার ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া (ডব্লিউএফকে) স্বেচ্ছাসেবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহযোগিতা করেন।
উদ্বোধনী বক্তব্যে কোইকার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম বলেন, সাংস্কৃতিক বিনিময় বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে কাজ করে। এ আয়োজন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য প্রাণবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়ে আসায় কোইকার প্রতি বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞ। ভবিষ্যতেও শাবিপ্রবিতে এ ধরনের আরও উদ্যোগ আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বর্তমানে আটজন শিক্ষার্থী কোরীয় ভাষা শিখছেন। ডব্লিউএফকে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পরিচালিত এ কার্যক্রমের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষের বাইরে কোরীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কোইকার উপ-কান্ট্রি ডিরেক্টর কিহুন সিয়ং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
১৯৯৩ সাল থেকে বাংলাদেশে টেকসই উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে কাজ করছে কোইকা। সংস্থাটির মতে, সিলেটে কোরীয় সাংস্কৃতিক দিবস আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট উপজেলা
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও
জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার