admin

প্রকাশিত: 8:48 AM, October 31, 2026

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে বাসা থেকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, থানায় নেয়ার প্রায় এক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন প্রিন্স। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেটে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের দাবি, তিনি এখন সুস্থ আছেন এবং তার জ্ঞান ফিরেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার বাসা থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খবর পান, প্রিন্সকে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

সেখানে গিয়ে তারা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। পরিবারের অভিযোগ, বাসা থেকে থানায় নেয়ার পর পুলিশি নির্যাতনে তিনি গুরুতর আহত হয়েছেন। তবে পুলিশ এ অভিযোগ নাকচ করেছে। প্রিন্স নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী জানান, তার ছেলের বিরুদ্ধে সরকারবিরোধী তিনটি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। আগামীকাল ছেলের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকায় তিনি বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া তাদের বাড়িতে যান। এ সময় থানার ওসি শেখ রতন ছেলের সঙ্গে কথা বলতে চান বলে তাকে জানানো হয়। পরে ছেলেকে আবার বাড়িতে পৌঁছে দেয়ার আশ্বাসও দেয়া হয়। তিনি বলেন, ছেলেকে নিয়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর তার মুঠোফোনে একটি কল আসে। সেখানে প্রিন্সের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়।

পরে তিনি জানতে পারেন, ছেলে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। খবর পেয়ে তিনি ও তার স্ত্রী দ্রুত হাসপাতালে ছুটে যান। দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী বলেন, হাসপাতালে গিয়ে ছেলেকে সংকটাপন্ন অবস্থায় দেখতে পান। তখন পুলিশ বাহিরে ছিল, তারা মারা গেছে ভেবে দ্রুত তাকে হাসপাতালে রেখে চলে যায়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সিলেটে নেয়ার পরামর্শ দেন। পরে আমি এম্বুলেন্স ভাড়া করে সিলেটের প্রাইভেট একটি ক্লিনিকে ভর্তি করি, তাদের বিন্দুমাত্র সহযোগিতা পাইনি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমার ছেলে মুখে কিছু খাইনি এবং মা- বাবা- ভাই কাউকে সে চিনতে পারছে না। তিনি বলেন, আমি ওসি রতন শেখকে খুব ভালো মানুষ হিসেবে চিনি। আমার ছেলের সঙ্গে কী হয়েছে, আমি তার নিরপেক্ষ তদন্ত চাই। সুস্থ ছেলে হঠাৎ এত খারাপ অবস্থায় কেন হলো, তার জবাব চাই।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, প্রিন্সকে একটি মামলায় গতকাল আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। তার আগে থেকেই অ্যাজমা (হাঁপানি) রোগে সে দুর্বল ছিল। থানা হাজতে দাঁড়ানো অবস্থায় পড়ে যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ছাড়া তাকে কোনো নির্যাতন করা হয়নি। তিনি বলেন, থানার সিসিটিভি ফুটেজে সবই রয়েছে। তাকে হাসপাতালে নেয়ার পর কিছু লোক মব সৃষ্টি করে গুজব ছড়ায়, পুলিশ মেরে ফেলে গেছে। ওসি আরও জানান, প্রিন্স বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হলেও তার পরিবার সেখানে চিকিৎসা না করিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং তার জ্ঞান ফিরেছে।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।