admin
প্রকাশিত: 3:40 PM, October 31, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর এবং সদর উপজেলার মেদিনী মহল মৌজার শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংসের পাঁয়তারার প্রতিবাদে ও অপরিকল্পিত খাল খনন কর্মসূচী অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এলাকার ভুক্তভোগী কৃষকদের পক্ষে গত বুধবার এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রঘুপুর মৌজা (জেএল নং- ২৯) এবং মেদিনী মহল মৌজার অধিবাসীদের জীবিকার একমাত্র অবলম্বন কৃষি। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহলের প্ররোচনায় সরকারের অগ্রাধিকারমূলক খাল খনন কর্মসূচীর নাম ভাঙিয়ে প্রায় ৩৮ একর উর্বর কৃষি জমি ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য খাল খনন কর্মসূচীর মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটানো হলেও, একটি মহল নিজেদের স্বার্থ হাসিল ও পূর্ব শত্রুতার জেরে উর্বর কৃষি জমি নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।
এলাকাবাসী অভিযোগ করেন, যে স্থানে খাল খনন করে পানি ঢালুতে নিতে চাওয়া হচ্ছে, সেটি মূলত সুরমা নদীর উর্বর কৃষি ভূমি। প্রায় একশত বছর পূর্বে উক্ত নদী ভরাট হয়ে কৃষি জমিতে পরিণত হয়। ১২০১ বঙ্গাব্দে হালাবাদী চিঠিয়ায় এটি এলাকাবাসীর পূর্বপুরুষের মালিকানাধীন ও দখলীয় ছিল এবং বর্তমানেও তাদের উত্তরসূরিরা তা ভোগ-ব্যবহার করে আসছেন। সেখানে কোনো খাস বা উপযুক্ত ভূমি না থাকলেও খাল খননের নামে সরকারি অর্থ লুটপাটের অপচেষ্টা চলছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রস্তাবিত স্থানের দুই-তিন কিলোমিটার পশ্চিমে পুরাতন সুরমা নদীর ভরাট মুখে আজও একটি সচল খাল বিদ্যমান রয়েছে। যা দিয়ে বর্ষাকালে পানি নিষ্কাশিত হয় এবং শীত মৌসুমে পানি আটকে থাকায় কৃষকরা শাক-সবজি চাষ করতে পারেন। সরজমিনে তদন্ত করা হলে এই অপরিকল্পিত খাল খননের নেপথ্যে থাকা কুচক্রী মহলের আসল রূপ বেরিয়ে আসবে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
দেশের কৃষি, শত শত একর উর্বর ভূমি রক্ষা এবং সরকারি অর্থের অপচয় রোধে অবিলম্বে এই অপরিকল্পিত খাল খনন কর্মসূচী বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী। স্মারকলিপিতে কয়েছ মিয়া, শফিক মিয়া, রফিক মিয়া, মতছির আলী, দুলাল আহমদসহ এলাকার ১৫ জন ভুক্তভোগী কৃষক স্বাক্ষর করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. কয়েছ মিয়া, শফিক মিয়া, রফিক মিয়া, মতছির আলী, দুলাল আহমদ, আলাল মিয়া, আব্দুল মতিন, আব্দুল আজিজ, আল আমিন, আব্দুল কাদির, আব্দুল হাইয়ান, আব্দুল মন্নান, আব্দুস শহীদ, আব্দুস ছামাদ, জালাল উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি
জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন
আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও
সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা