admin

প্রকাশিত: 4:03 PM, October 31, 2026

হোটেল শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে সিলেটে বিশাল বিক্ষোভ

হোটেল শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে সিলেটে বিশাল বিক্ষোভ

সরকার ঘোষিত নিম্নতম মজুরি পুনর্বিন্যাস করে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রম আইন বাস্তবায়ন, মজুরি গেজেট কার্যকর এবং শ্রমিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ক্বীণ ব্রিজের দক্ষিণ পাড়ে শ্রমিকদের এক বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হুমায়ুন রশীদ চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুনু মিয়া সাগরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কার্যকরী কমিটির সভাপতি মোঃ ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক জলিল মিরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি মোঃ তাউজ মিয়া এবং দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি বিল্লালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৫ সালের মে মাসে সরকার হোটেল-রেস্তোরাঁ খাতের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা এখনো কার্যকর করা হয়নি। নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, দৈনিক ৮ ঘণ্টা কাজ, সাপ্তাহিক ছুটি এবং ওভারটাইমের দ্বিগুণ মজুরিসহ মৌলিক শ্রম অধিকারগুলো ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। স্মারকলিপি প্রদান ও ত্রিপক্ষীয় বৈঠকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, যাতায়াত ও জীবনরক্ষাকারী ওষুধের দাম অব্যাহতভাবে বাড়ায় শ্রমিকদের অর্জিত বেতন দিয়ে পরিবার নিয়ে জীবনধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। একটি বৃহৎ শিল্প হলেও সরকারি তদারকির অভাবে লাখ লাখ হোটেল শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। কর্মস্থলে মালিকদের হাতে নির্যাতন ও মৃত্যুর ঘটনাও ঘটছে। বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলন বাঞ্চাল করতে দফায় দফায় ভুয়া মামলা দায়ের ও অপপ্রচার চালানো হচ্ছে। অতীত থেকে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হলেও শ্রমিকরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে।

সমাবেশ থেকে অনতিবিলম্বে হোটেল শ্রমিকদের জন্য মূল নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গেজেট প্রণয়ন এবং শ্রম আইন সঠিকভাবে বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানানো হয়।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা