admin
প্রকাশিত: 4:12 PM, October 31, 2026
স্টাফ রিপোর্টার:
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী হাফিজ আহমদ মজুমদার। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও দূরদর্শী দিকনির্দেশনায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট আজ মানবিক সেবার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
গত বৃহস্পতিবার তাঁর নির্দেশনা ও উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসি-র কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের রোগীদের ডায়ালাইসিস ব্যয় নির্বাহের জন্য ২ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। তাঁর এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য একটাইÑঅর্থের অভাবে যেন কোনো কিডনি রোগী ডায়ালাইসিস থেকে বঞ্চিত না হন। প্রতিটি রোগী যেন সর্বনিম্ন খরচে, এমনকি সামর্থ্য অনুযায়ী নামমাত্র মূল্যে ডায়ালাইসিসের সুযোগ পান, সেটিই তাঁর প্রত্যাশা।
হাফিজ আহমদ মজুমদারের দান করা ডায়ালাইসিস মেশিন ও বেডের মাধ্যমে বর্তমানে হাসপাতালের ১০ বেডের একটি পূর্ণাঙ্গ ডায়ালাইসিস ইউনিট পরিচালিত হচ্ছে। এই ইউনিট প্রতিদিন কিডনি রোগীদের জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর সহযোগিতা শুধু চিকিৎসার অবকাঠামো গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অসচ্ছল রোগীদের নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরিতেও তা বিশেষ ভূমিকা রাখছে।
রোগীদের রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা গভীরভাবে বিবেচনা করে হাফিজ আহমদ মজুমদারের অনুদানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে অচিরেই একটি ব্লাড ব্যাংক চালু হতে যাচ্ছে। এটি চালু হলে হাসপাতালের রোগীদের প্রয়োজনীয় রক্ত সংগ্রহ ও সঞ্চালনসেবা আরও সহজতর ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ আহমদ মজুমদারের মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় তাঁর দুই মেয়েও নিজস্ব তহবিল থেকে রোগীদের সহায়তায় নিয়োজিত রয়েছেন। পরিবারের এই সম্মিলিত সহযোগিতা অসহায় কিডনি রোগীদের জন্য এক বিশাল আশার আলো হয়ে উঠেছে। এটি প্রমাণ করে, মানুষের কল্যাণে কাজ করার প্রকৃত মানসিকতা একটি পরিবার থেকে সমাজের বৃহত্তর পরিসরেও সফলভাবে ছড়িয়ে পড়তে পারে।
কিডনি রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল। নিয়মিত ডায়ালাইসিসের খরচ বহন করতে গিয়ে বহু সাধারণ পরিবার নিঃস্ব হয়ে পড়ে। এমন বাস্তবতায় হাফিজ আহমদ মজুমদারের এই উদার সহযোগিতা কেবল একটি আর্থিক অনুদানই নয়, এটি অসংখ্য রোগীর চিকিৎসা অব্যাহত রাখার প্রত্যাশা, আর্তমানবতার সেবা এবং স্বাস্থ্যসেবার প্রতি এক গভীর অঙ্গীকার।
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট বিশ্বাস করে, সম্মিলিত উদ্যোগ, মানবিক সহমর্মিতা ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতার মাধ্যমে কিডনি রোগীদের জন্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। হাফিজ আহমদ মজুমদার এবং তাঁর পরিবারের প্রতি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা।
জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন
আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও
সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা