admin
প্রকাশিত: 4:20 PM, October 31, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে গ্রামপুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের বিভিন্ন নীতি ও নির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গ্রামপুলিশরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তাদের কাজের পরিধি ও গতিশীলতা বাড়াতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর।” গত বৃহস্পতিবার ছাতক উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা, বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে গ্রামপুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সরঞ্জাম ও পোশাক তাঁদের কাজের পরিবেশ আরও উন্নত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার ১০৪ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে জুতা-মোজা ও পোশাক এবং ৯৪ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম তাঁদের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন
আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও
সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা