admin

প্রকাশিত: 4:18 PM, October 31, 2026

শতবর্ষ উদযাপন উপলক্ষে দি এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন

শতবর্ষ উদযাপন উপলক্ষে দি এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন

দি এইডেড হাই স্কুল সিলেট, শতবর্ষের আহ্বানে ঐতিহ্যের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা ও উদযাপন পরিষদ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর তাতীপাড়াস্থ স্কুল মিলনায়নে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০২৮ সালের জানুয়ারি মাসের ৭, ৮ ও ৯ তারিখ এই ৩দিন ব্যাপী শতবর্ষের উদযাপন অনুষ্ঠান চলবে।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্য এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, শিক্ষক, বর্তমান গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম। এসময় তিনি বলেন, আমাদের প্রাণের এই বিদ্যালয়টি আমাদের সবার অহংকার। শতবর্ষের এই মহামিলনমেলা সফল ও সার্থক করতে যা যা প্রয়োজন, আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। দি এইডেড হাই স্কুল আমাদের স্মৃতির কেন্দ্রবিন্দু; তাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আমাদের এই উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন পরিষদের স্মারণিকা উপ-পরিষদের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী, সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি, অর্থ উপ-পরিষদের সদস্য বনমালী কুমার রায়, রেজিষ্ট্রেশন উপ-পরিষদের আহ্বায়ক এবিএম এনায়েত হোসাইন, সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ, প্রচার উপ-পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম ডিনেছ, সাংস্কৃতিক উপ-পরিষদের শামছুল বাছিত শেরো, সদস্য সচিব হামিদ হোসেইন রিপন, সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক সুকান্ত ধর মিল্টন, সদস্য সচিব ইসমাঈল গণি হিমন, আপ্যায়ন উপ-পরিষদের সদস্য হাসান আহমদ মাহীন, মো: রুহেল বখত তুষার, শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক মো: নাজিম উদ্দিন পান্না, মো: জিয়াউর রহমান লিটন, উপহার উপ-পরিষদের আহ্বায়ক দেওয়ান আল আমিন, র‌্যাফেল ড্র উপ-পরিষদের সদস্য সচিব মো: মারুফ আহমদ সহ।
গত সভায় প্রস্তুতি কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত শতবর্ষ উদযাপন পরিষদ এবং বিভিন্ন উপ-পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের সভায় সকলের সর্বসম্মিতিক্রমে শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও উপ কমিটিগুলো গৃহিত হয়।
আগামী ১৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচন এবং আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উদযাপন কার্যক্রমের শুভসূচনা নির্ধারণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকবৃন্দের উপস্থিত থাকবেন। এতে সকল প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ (০১৭১১ ৩২৭৪২৪) ও সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্য (০১৭১১ ৩৪৪০৪২) রেজিষ্ট্রেশন সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ (০১৭১১ ০৪১২৯৩) এর সাথে প্রয়োজনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সভাপতির বক্তব্যে শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ বলেন, শতবর্ষের এই ক্ষণটি আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের। আমি সর্বস্তরের প্রাক্তন ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা নিজ নিজ দায়িত্বে যোগাযোগ করুন এবং আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করুন। আসুন, আমরা সকলে মিলে এই আয়োজনকে এক ঐতিহাসিক এবং ভিন্নমাত্রার উৎসবে রূপ দেই। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা