admin

প্রকাশিত: 4:23 PM, October 31, 2026

আমদানি করা ফলের উচ্চ শুল্ক হ্রাসের সুপারিশ সিলেটের বাজারে স্বস্তির আশা

আমদানি করা ফলের উচ্চ শুল্ক হ্রাসের সুপারিশ সিলেটের বাজারে স্বস্তির আশা

স্টাফ রিপোর্টার:

আপেল, কমলা, আঙুর, নাশপাতি ও আনারের মতো আমদানি করা তাজা ফলের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বর্তমানে এসব ফল আমদানিতে মোট শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ শতাংশ। স্থানীয়ভাবে পর্যাপ্ত বাণিজ্যিক উৎপাদন না থাকলেও উচ্চ শুল্কের কারণে আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে সিলেটসহ দেশের খুচরা ফলবাজারে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে স্থানীয়ভাবে পর্যাপ্ত বাণিজ্যিক উৎপাদন নেই, এমন ছয় ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক অব্যাহতির সুপারিশ করেছে কমিশন।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে জানান, অতিরিক্ত শুল্ক-কর ও ডলারের চড়া বিনিময় হারের কারণে বৈধ পথে ফল আমদানি দিন দিন কমে যাচ্ছে। শুল্ক বেশি থাকার সুযোগে সিলেট ও হবিগঞ্জ সীমান্তসহ বিভিন্ন অবৈধ পথে ফল দেশে প্রবেশ করছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে আটকও করছে। ব্যবসায়ীদের মতে, শুল্ক কমানো হলে বৈধ পথে আমদানি বাড়বে এবং সরকারও কাক্সিক্ষত রাজস্ব পাবে।

খুচরা বাজারে ফলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে সিলেটের বিভিন্ন বাজারে আপেল প্রতি কেজি ৩৫০ থেকে ৩৭০ টাকা, কমলা ও মাল্টা ৩৭০ থেকে ৫০০ টাকা, আঙুর ৪৫০ থেকে ৫০০ টাকা এবং আনার ৪৮০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ১০০ টাকার ফল আমদানিতে প্রায় ১২২ টাকা শুল্ক-কর পরিশোধ করতে হয়। এর সঙ্গে পরিবহন, সংরক্ষণ এবং ব্যাংকঋণের খরচ যুক্ত হয়ে খুচরা পর্যায়ে দাম আরও বাড়িয়ে দেয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতির প্রেক্ষাপটে এবং এসব ফলের অভ্যন্তরীণ উৎপাদন সীমিত হওয়ায় অতিরিক্ত শুল্ক বহাল রাখার যৌক্তিকতা কমে গেছে। শুল্ক কমালে ভোক্তাদের অতিরিক্ত ব্যয় কমানোর পথ সুগম হবে।

ট্যারিফ কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে একদিকে যেমন আমদানি ব্যয় হ্রাস পাবে, অন্যদিকে পুষ্টিকর এসব ফল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা