admin
প্রকাশিত: 4:30 PM, October 31, 2026
আতিকুল ইসলাম:
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও মাংস ও মুরগির বাজারে এখনো অব্যাহত রয়েছে চড়া ভাব।
গতকাল শুক্রবার সিলেটে নগরীর সোবহানীঘাট, কাজিরবাজার, রিকাবীবাজার, কাজিটুলা ও তালতলাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাজারে শীতকালীন সবজির পরশ লাগায় দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া শিম চলতি সপ্তাহে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। নতুন আলু কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকায় এবং পুরনো আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া মুলা ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস হিসেবে বিক্রি হতে দেখা গেছে।
শীতকালীন সবজির পর্যাপ্ত আমদানির ইতিবাচক প্রভাব পড়েছে গ্রীষ্মকালীন সবজির বাজারেও। পটল, ঢেঁড়শ ও চিচিঙ্গা এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। বেগুন ও কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা কমে যথাক্রমে ৬০-৮০ টাকা ও ৮০-১০০ টাকায় নেমেছে। টমেটো ৪০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকা, জলপাই ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ১৫-২০ টাকায় এবং গাজর ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সবজি বাজারে স্বস্তির কথা জানিয়ে বন্দরবাজারের বিক্রেতা লায়েছ জানান, পাইকারি বাজারে সবজির সরবরাহ অত্যন্ত ভালো। সিলেটের আড়ৎগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ সবজি ঢুকছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
সবজিতে মিললেও মুরগির বাজারে স্বস্তি মেলেনি। আগের সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ জাতের মুরগি। বাজারে সোনালি কক কেজিপ্রতি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকায় স্থির রয়েছে। তবে লাল লেয়ারের দাম ২০ টাকা কমে ৩৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
মাছের বাজারে চাষের শিং ৩৫০ থেকে ৬০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, এবং চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা এবং ছোট মাছের মধ্যে বাতাসি টেংরা ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা ও খাসির মাংস ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা এবং হাঁসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন
আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও
সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা