admin

প্রকাশিত: 5:09 PM, October 31, 2026

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব। খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান নজিব বলেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ দেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। বর্তমান সরকার টেকসই অর্থনীতি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মেহনতি ও সাধারণ মানুষের সরকার। তাই যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো জাঁকজমকপূর্ণ উৎসব না করে আমরা আমাদের নেতার নির্দেশ অনুযায়ী সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। অতীতে যুবদল যেভাবে রাজপথে থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ও পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা সিলেটে মহানগরের প্রতিটি ওয়ার্ড ও গলিতে সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে সরকারের হাতকে আরও শক্তিশালী করব।
সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। অনুষ্ঠানে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সবরুল ইসলাম নেপুর।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যুবদল নেতা আনসার আলী, আব্দুস সালাম, লিমন চৌধুরী, মানিক খাঁন, সালেহ চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন তাইফুর, হুমায়ূন কিবরিয়া জুনেল, মামুনুর রহমান মঈন, আমিনুল হক তুহিন, এমাদ হোসেন নাজির, সাইফুল গাজী, ফাহিম মজুমদার, আমজাদ হোসেন, আশফাক আহমেদ, ইকবাল হোসেন, মামুন আহমেদ, আলী ইমরান জনি, নাজমুল ইসলাম, মুন্না আহমেদ, রাজন আহমেদ, কামরান আহমেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা