admin

প্রকাশিত: 5:11 PM, October 31, 2026

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জামায়াতের লক্ষ্য। আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। শত জেল-জুলুম ও নির্যাতন উপেক্ষা করে সংগঠনটি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি গত বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মজলিসে শুরার সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ, নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক নায়েবে আমীর মাওলানা সুহেল আহমদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জামায়াত অগ্রনী ভূমিকা পালন করেছে। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানেও জামায়াতের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াতের নৈতিক ও আদর্শিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ দলে দলে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থামাতে পারবে না।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সৃজনশীল রাজনীতির পরিবর্তে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করা হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্য দিতে হবে।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা