admin

প্রকাশিত: 5:57 AM, November 1, 2026

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

সিলেটে একের পর এক মামলা ও জিডি

কোনো বৈধ চাকরি বা ব্যবসা নেই, অথচ চালচলনে অঢেল অবৈধ আয়ের ছাপ। সিলেটে টিলা কাটা, সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি, মিথ্যা অপপ্রচার এবং ডজনখানেক মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত জালাল উদ্দিন। একের পর এক মামলা, পরিবেশ অধিদপ্তরের আইনি পদক্ষেপ ও একাধিক জিডি (সাধারণ ডায়েরি) থাকা সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরের শাহপরান থানাধীন জোনাকী আবাসিক এলাকার মৃত সাহেব আলীর ছেলে জালাল উদ্দিন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে নগরের উত্তর বালুচর এলাকায় অবৈধ টিলা কাটা ও মাটি বিক্রির ব্যবসা চালিয়ে আসছে।

উত্তর বালুচরের সাদীপুর প্রথম খণ্ড মৌজার করিমউল্লাহ টিলা (স্থানীয়ভাবে ‘দুশামান ও রেকর্ডীয় টিলা’ নামে পরিচিত) কেটে মাটি বিক্রির অভিযোগে গত ১৮ আগস্ট পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে জালাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে টিলার মাটি পরিবহন ও বিক্রি করায় এলাকার স্বাভাবিক ভূপ্রকৃতি ও পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে।

গত ১১ এপ্রিল উত্তর বালুচরে অবৈধ টিলা কাটার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদন প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওই সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক বদরুর রহমান বাবরকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন জালাল ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে, তদন্ত শেষে শাহপরান থানার এসআই জুয়েল চৌধুরী গত ১২ সেপ্টেম্বর জালাল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে প্রসিকিউশন দাখিল করেন।

টিলা কাটার সংবাদ প্রকাশ ও প্রতিবাদের জেরে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মাঠে নামে জালাল চক্র। ‘সিলেট বালুচরের নিউজ’, ‘গধ ঞধষঁশফধৎ’ ও ‘ব্যটারি গলি’ নামের বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মানহানিকর পোস্ট ও আপত্তিকর ছবি ছড়ানো হয়। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকদের ভুয়া ও বিভ্রান্তিকর ছবি তৈরি করে সাইবার নিপীড়ন চালানোর অভিযোগও উঠেছে। এ ঘটনায় গত ২০ এপ্রিল জালাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে।

জালাল উদ্দিনের অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। শাহপরান থানায় তাঁর বিরুদ্ধে ২০২১ সালের ১ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর ও ১৩ নভেম্বর এবং ২০২৬ সালের ১৩ মার্চ, ১৬ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর পৃথক একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

একাধিক মামলা ও প্রসিকিউশন থাকার পরও কোনো অদৃশ্য শক্তিবলে জালাল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। অতি দ্রুত তাঁকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।


সর্বশেষ সংবাদ

বাধার প্রাচীর টপকে মৌমি’র জিপিএ-৫ নেপথ্যে খন্দকার মুক্তাদিরের মানবিকতা ও অদম্য ইচ্ছা

বাধার প্রাচীর টপকে মৌমি’র জিপিএ-৫ নেপথ্যে খন্দকার মুক্তাদিরের মানবিকতা ও অদম্য ইচ্ছা

মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী

খন্দকার মুক্তাদিরের কূটনৈতিক সাফল্য

খন্দকার মুক্তাদিরের কূটনৈতিক সাফল্য

এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে

১৯ কোটির অবকাঠামো ফাঁকা: সিসিকের উদাসীনতায় সড়কজুড়ে ট্রাক

১৯ কোটির অবকাঠামো ফাঁকা: সিসিকের উদাসীনতায় সড়কজুড়ে ট্রাক

সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল

স্পেনে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ

স্পেনে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ

ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি