admin

প্রকাশিত: 11:56 AM, November 1, 2026

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

চুনারুঘাট প্রতিনিধি:

নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। যত দূর চোখ যায়, কালো জলের বুকে বিছানো থাকে লাল শাপলার গালিচা। চা-বাগানের সবুজের বুক চিরে গড়ে ওঠা এই বিলের রূপ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। স্থানীয়ভাবে এটি ‘দেউন্দি লাল শাপলা বিল’ নামে পরিচিত। উপজেলা সদর থেকে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার দূরে চা-বাগানের ভেতরেই এর অবস্থান। বর্ষায় জমে থাকা পানিতে প্রাকৃতিকভাবে এই শাপলা জন্ম নেয় এবং শীতের শুরুতে ফুটতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র কয়েক বছর আগেও এই বিলের কথা বাইরের মানুষ জানত না। চা-বাগানের শ্রমিকেরা গবাদিপশু নিয়ে এই পথ দিয়ে যাতায়াত করতেন। তবে গত দুই-তিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। পর্যটকদের এই আনাগোনার সুবাদে বিলের পাড়ে গড়ে উঠেছে ২০-২৫টি অস্থায়ী দোকান। সেখানে চা, পান, ফুচকা ও ঝালমুড়ি বিক্রি করে স্থানীয় অনেক পরিবার বাড়তি আয় করছে। চা-বাগান শ্রমিক পরিবারের সদস্যরা ছোট নৌকায় করে পর্যটকদের কাছে শাপলা ফুল বিক্রি করেন। প্রতি ফুল ১০ টাকা দরে বিক্রি করে কেউ কেউ দিনে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আয় করছেন। স্থানীয় এক দোকানি জানান, আগে জায়গাটি একেবারেই ফাঁকা থাকত, অথচ এখন শাপলা ফোটার মৌসুমে তার দৈনিক বিক্রি প্রায় দুই হাজার টাকায় ঠেকেছে।

তবে বিপুলসংখ্যক পর্যটকসমাগম ঘটলেও এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মারাত্মক সংকট রয়েছে। বিলের পাশে নেই কোনো শৌচাগার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা কিংবা দর্শনার্থীদের বসার সুব্যবস্থা। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই চা-বাগানের ভেতরের কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে নারী ও শিশু পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।


সর্বশেষ সংবাদ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে

সিলেটে নয়া দিগন্তের ২২ তম বর্ষপূর্তিতে প্রাণবন্ত মিলনমেলা

সিলেটে নয়া দিগন্তের ২২ তম বর্ষপূর্তিতে প্রাণবন্ত মিলনমেলা

দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় জাতীয় গণমাধ্যম দৈনিক নয়া দিগন্তের ২২ তম বর্ষপূর্তি উদযাপনে সিলেটে আয়োজিত অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও

১৭নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত

১৭নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন,

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ