admin
প্রকাশিত: 9:13 AM, November 2, 2026
স্টাফ রিপোর্টার:
শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি। সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মৌমির এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার নিজস্ব অধ্যবসায়, সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সময়োপযোগী মানবিক পদক্ষেপ।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফর নগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা বেগম দম্পতির মেয়ে তাহমিনা আক্তার মৌমি। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া মৌমি সিলেটের সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত ‘জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’-এর আবাসিক শিক্ষার্থী। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সরকারি মদন মোহন কলেজ কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
পরীক্ষার ঠিক আগমুহূর্তে উপযোগী শ্রুতিলেখক না পাওয়ায় মৌমির পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। এই সংকটকালে যমুনা টেলিভিশনে একটি সংবেদনশীল প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নজর কাড়ে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি নিরসনে ব্যক্তিগত নির্দেশনা প্রদান করেন। মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী পল্লব দেব শ্রুতিলেখক হিসেবে সহায়তার হাত বাড়ান এবং মৌমির পরীক্ষার পথ সুগম হয়।
পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে মৌমিকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি উপহার দেওয়া হয়। গত রোববার দুপুরে মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর নেতৃত্বে একটি দল জিন্দাবাজারস্থ জিডিএফ পরিচালিত বিদ্যালয়ে উপস্থিত হন।
এ সময় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌমি এবং জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মৌমির জিপিএ-৫ লাভ করা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তার এই অসাধারণ সাফল্য প্রমাণ করেÑপ্রবল ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে শারীরিক প্রতিবন্ধকতা শিক্ষার পথে বাধা হতে পারে না।” তিনি মৌমির শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহায়তা এবং জিডিএফ-কে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। আগামী সপ্তাহে সিলেটে এসে জিডিএফ পরিদর্শনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে জিডিএফ-এর মহাসচিব বায়জিদ খান মন্ত্রীর দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখা মৌমি নিজের ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও জিডিএফ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে জিডিএফ-এর সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, শিক্ষক মোঃ আফজাল শিকদার, স্বরুফা বেগম, মলয় রায়, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শাহজাহান ও কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক