admin

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

১০ জোটের প্রার্থী লোকমানের স্থলে রাজু

১০ জোটের প্রার্থী লোকমানের স্থলে রাজু

স্টাফ রিপোর্টার:

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগন্জ) আসনে নির্বাচনী সমীকরণে নাটকীয় মোড় নিয়েছে। সেই সমীকরনে সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এখন রাজনীতিক অঙ্গনে একবারে নাবালক, রাজনীতি থেকে সব সময় দুরে থাকা, খেলাফত মজলিশের মুছলেহ উদ্দিন রাজু। অথচ দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় শক্ত অবস্থানে ছিলেন জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী মাওলানা লোকমান আহমদ। তাকে বাদ দিয়ে ১০ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী করা রাজুকে। যাকে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ ‘অচেনা’ হিসেবেই দেখছেন। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই জোটের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নির্বাচনী এলাকায় দীর্ঘদিনের পরিচিত মুখ মাওলানা লোকমান আহমদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন ধরে এই আসনে গণসংযোগ চালিয়ে আসছিলেন। সাধারণ ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা থাকায় তাকে ঘিরেই জয়ের স্বপ্ন দেখছিলেন সমর্থকরা।

অন্যদিকে, জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মুছলেহ উদ্দিন রাজু সাধারণ মানুষের কাছে তার দল ও মার্কাসহ একেবারেই অপরিচিত। রাজনৈতিক মাঠে হঠাৎ করে রিকশা মার্কার এই প্রার্থীর আবির্ভাবে স্থানীয় ভোটাররা যেমন অবাক হয়েছেন, তেমনি প্রকাশ করেছেন চরম অসন্তোষ। সমর্থকদের মতে, মাঠের জনপ্রিয়তাকে গুরুত্ব না দিয়ে ওপর মহল থেকে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত আসনটি প্রতিপক্ষকে ছেড়ে দেওয়ার নামান্তর। সাধারণ ভোটাররা বলছেন, মুছলেহ উদ্দিন রাজুকে আগে কখনো এলাকায় দেখা যায়নি এবং তার কোনো সামাজিক বা রাজনৈতিক তৎপরতাও ছিল না। তিনি কেবল একটি মাদ্রাসার প্রধান।

তাছাড়া তারা দাঁড়িপাল্লার বিপরীতে রাজুর মার্কাকেও চেনেন না বলে অভিযোগ করছেন। এমন পরিস্থিতিতে পরিচিত ও জনসম্পৃক্ত নেতা লোকমান আহমদকে সরিয়ে দেওয়ায় ভোটের মাঠে জোট বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিলেট-৩ আসনে এই মনোনয়ন নাটকীয়তায় এখন সাধারণ ভোটারদের একটি বড় অংশ ভোটবিমুখ হওয়ার উপক্রম হয়েছে। তৃণমূলের দাবি, হেভিওয়েট প্রার্থী লোকমান আহমদকে বাদ দিয়ে জোট যে ভুল করেছে, তার মাশুল হয়তো নির্বাচনের দিন দিতে হতে পারে। এলাকার মোড়ে মোড়ে এখন একটাই আলোচনা- পরিচিত প্রার্থীকে রেখে কেন এই ‘অচেনা’ মুখে বাজি ধরল জোট। এ জোটে আদৌই কি কোন সুফল বয়ে আনবে।

উল্লেখ্য, সিলেট- ৩ আসনে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন মোহাম্মদ আব্দুল মালিক। দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের পুরান তেতলী সেন্টার কমিটির সেক্রেটারি হুরমত আলী বলেন, আমরা সেই শুরু থেকে কাজ করে আসছি লোকমান ভাইয়ের জন্য। লোকমান ভাই এখানের স্থায়ী বাসিন্দা, তিনি দক্ষিণ সুরমার মাটি ও মানুষের নেতা। সিলেট-৩ আসনের মানুষ তাকে ছাড়া এখানে কাউকে চায় না। ১১ দলীয় জোট এমন নতুন একজনকে দিয়েছে, যার মার্কা ও নাম পর্যন্ত মানুষ জানে না। আমরা খুবই মর্মাহত ও আশাহত। এভাবে বিএনপিকে আসন ছেড়ে দেয়া উচিত হয়নি।


সর্বশেষ সংবাদ

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ