admin

প্রকাশিত: 1:44 PM, November 5, 2026

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল বুধবার দুপুরে নগর ভবন কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করায় মৌমিকে দেশবাসী সাধুবাদ জানাচ্ছেন, এটা সিলেটবাসীর জন্য অত্যান্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে নেই দৃষ্টি শক্তি, দেখতে পারছে না পৃথিবীর আলো তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই। সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে মনের শক্তি আর আত্ম বিশ্বাস নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। তিনি বলেন, জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দায়িত্বশীলতা কারণেই মৌমির সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি সিসিকের পক্ষ থেকে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকার আশ্বাস প্রদান করে বলেন, মৌমির এই সফলতা অনুসরণ করে শিক্ষার্থীদেরকে ভালো ফলফল অর্জন করার জন্য লেখাপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, হিসাব রক্ষক মোঃ শাহজাহান প্রমুখ।

এ সময় বায়জিদ খান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জিডিএফ-এ তাহমিনা আক্তর মৌমির মত আরো অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রদানের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে