admin

প্রকাশিত: 3:26 PM, November 5, 2026

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে নগরের কুমারপাড়া এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার ও মামলার ঘটনার মধ্যেও সিলেট নগরে প্রকাশ্যে এতসংখ্যক নেতার অংশগ্রহণে এ সভা আয়োজিত হওয়ায় বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন চৌধুরী এবং পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, এমাদ উদ্দিন মানিক, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য আব্দুল বারী, ডা. নাজরা চৌধুরী ও শহিদুর রহমান শহিদ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামীম আহমদ এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ফয়সাল আজাদ খান, ফারুক আহমদ মনি, শাহিন আহমদ, লোকমান আহমদ, আব্দুল কাইয়ুম, ওবায়দুল হক সুহেল, কামরান আহমদ, নাজমুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক নজির হোসেন লাহিন, দিদার হোসেন সাজু, তাহমিদ শাহরিয়ার চৌধুরী রিজু, ইসলাম উদ্দিন বাবলু, রহিম চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুমন চৌধুরী, জয়ন্ত দেব ও তানভীর হাসান চৌধুরী হিমেল।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার জাতীয় নেতাÑঅস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় স্মৃতিচারণ করা হয়।


সর্বশেষ সংবাদ

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ‘দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে দেশবাসীর সাধুবাদ সিলেটের জন্য গর্বের’

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে