admin

প্রকাশিত: 8:12 AM, November 7, 2026

স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী

স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী

মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয়

সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেছেন, “কোমলমতি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মেধা বিকাশের মাধ্যমেই একটি উন্নত সমাজ ও সমৃদ্ধ দেশের ভিত্তি রচিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের মেধা পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে অনন্য ভূমিকা পালন করে। সিলেট অঞ্চলে বেসরকারি বৃত্তি জগতে আলোড়ন সৃষ্টিকারী ‘স্টুডেন্ট মেধাবৃত্তি’র ১৯তম আসরের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের এই খুদে শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির কান্ডারী হবে। তাই শৈশব থেকেই তাদের সঠিক পরিচর্যা ও উৎসাহ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। বেসরকারি পর্যায়ে দীর্ঘ ১৯ বছর ধরে স্টুডেন্ট ফাউন্ডেশন যেভাবে মেধা অন্বেষণে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।সিলেট অঞ্চলে বেসরকারি বৃত্তি জগতে আলোকবর্তিকা হয়ে ওঠা ‘স্টুডেন্ট মেধাবৃত্তি’র ১৯তম আসর বসে গতকাল শুক্রবার।

সকালে নগরীর জল্লারপাড় রোডস্থ জামতলা ‘স্টুডেন্টস হোম স্কুল’ ক্যাম্পাসে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভোর থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সকাল ৯টার পূর্বেই ক্যাম্পাস প্রাঙ্গণ শত শত খুদে শিক্ষার্থীর কলকাকলিতে উৎসবের রূপ নেয়।

আয়োজকরা জানান, এবারের বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলার দুই শতাধিকদ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিলেট নগরীর অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, ওসমানীনগর, গোলাপগঞ্জ, কানাইঘাট, বিশ্বনাথ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরসহ বিভিন্ন দূর-দূরান্তের উপজেলা থেকে শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

পরীক্ষাকালীন কেন্দ্র পরিদর্শন করে অতিথিবৃন্দ আয়োজনের সার্বিক সুশৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। পরীক্ষা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে হল পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বির্চাস ইন্সটিটিউট’-এর পরিচালক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. মোস্তফা শামসুজ্জামান, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মো. শামসুল কবির, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সভাপতি মো. শামসুদ্দোহা, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সিলেট কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এছাড়াও হল পরিদর্শনে আরও অংশ নেন কারিগরি শিক্ষাবোর্ড আঞ্চলিক কার্যালয় সিলেটের সহকারী পরিদর্শক মো. সেলিম, পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. মঈন উদ্দীন, মেট্রোসিটি প্রি-ক্যাডেটের অধ্যক্ষ মো. শাহেদ হোসেন এবং মেট্রো সিটি কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণে স্টুডেন্ট ফাউন্ডেশনের এই ধারাবাহিক ও নান্দনিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।