admin
প্রকাশিত: 4:50 AM, November 25, 2025
শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নাসিরুদ্দীন পাটোয়ারী জানান, শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজবিরোধী এই জোট প্রার্থী দিবে ৩০০ আসনে।
তিনি জানান, কয়েকদিনের মধ্যেই বিএনপি-জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ। যারা কাজ করবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে।
তিনি আরও বলেন, একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে।
এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামীলীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।
তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে।
জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগ বাটোয়ারার চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বানও জানান এনসিপি নেতারা।
এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে দুদিনব্যাপী মতবিনিময় করা হয়। এরপর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা