admin
প্রকাশিত: 6:51 AM, November 10, 2026
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওদুদ। তিনি এম.এ মোক্তাদির কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জন্মভূমির মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি সুদূর প্রবাসে থেকেও দীর্ঘকাল ধরে দেশের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু সম্প্রতি এই সমাজসেবকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে, যা স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল ওদুদ নিজ উপার্জিত অর্থ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর মধ্যে রয়েছে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, এলাকার অস্বচ্ছল মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা প্রদান এবং খতনা ক্যাম্পের মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ। তাঁর এসব নিঃস্বার্থ সহযোগিতায় উপকৃত হয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। একজন প্রবাসী হয়েও দেশের সমাজসেবায় তাঁর এই নিরলস অবদান সত্যিই প্রশংসনীয়।
তবে সামাজিক এই কর্মকা-কে বাধাগ্রস্ত করতে এবং তাঁর সম্মান ক্ষুণ্ন করতে একটি ষড়যন্ত্রকারী মহল সক্রিয় হয়ে উঠেছে। প্রবাসে বসবাস করার সুবাদে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সাথে তাঁর ছবি থাকা স্বাভাবিক। কিন্তু সেই সব ছবি, বিশেষ করে বিভিন্ন সময়ের ছবিকে পুঁজি করে একটি কুচক্রী মহল এই জনহিতৈষী সমাজসেবককে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। মূলত, তাঁর সামাজিক জনপ্রিয়তা ও সুনাম নষ্ট করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে যা এক গভীর ষড়যন্ত্রের অংশ মাত্র। স্থানীয়রা স্পষ্টভাবেই জানিয়েছেন, আব্দুল ওদুদ কোনো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে কেবল মানবসেবাই করে যাচ্ছেন।
এ বিষয়ে এম.এ মোক্তাদির কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ওদুদ বলেন, আমি একজন প্রবাসী সমাজসেবক। সমাজসেবা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক লোকজনের সাথে ওঠা-বসা এবং ছবি তোলা স্বাভাবিক। কিন্তু এই ছবিগুলোকে পুঁজি করে আজ আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি আমাদের মতো প্রবাসীদের এ ধরনের হয়রানির শিকার হতে হয়, তবে ভবিষ্যতে দেশের মানুষের সেবায় আর কোনো প্রবাসী এগিয়ে আসার সাহস পাবেন না।
তিনি আরও বলেন, দেশের অসহায় মানুষের কল্যাণে প্রবাসীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যেন কোনো ধরনের হেনস্তার শিকার না হয়ে নিরাপদে ও নির্বিঘ্নে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং সহায়তার হাত প্রসারিত করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় উপকারভোগী ও বিশিষ্টজনদের মতে, আব্দুল ওদুদের মতো নিবেদিতপ্রাণ সমাজকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কুৎসা রটনা কেবল একজন ব্যক্তির প্রতি অন্যায় নয়, বরং এটি সামগ্রিক সমাজসেবা ও মানবতার পরিপন্থী। মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র উপেক্ষা করে এই মানবিক মানুষটি আগামী দিনেও দেশের অবহেলিত মানুষের পাশে থাকবেনÑএমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন