admin
প্রকাশিত: 2:05 PM, November 14, 2026
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে পিএইচডি (PHD)-এর উদ্যোগে যুব অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় মঙ্গলপুর বাজার কমিটি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডির এসআরএইচ কো-অর্ডিনেটর আসাদুজ্জামান। সভা পরিচালনা করেন পিএইচডির এসআরএইচ ফ্যাসিলিটেটর নীলুফা ইয়াসমিন।
সভায় বক্তব্য রাখেন বাবরুছ মেম্বার, সাংবাদিক সাগর, পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান, তোফাজ্জল হোসেন, মাওলানা ওয়াক্কাস আলী, মাওলানা নাজমুল ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রওশন আরা, সুরজিৎ সূত্রধর, সংরক্ষিত মহিলা আসনের সদস্য অনিতা রানী সূত্রধর, সিএসভি আব্দুল হাই বশির ও ইয়াসমিনা বেগমসহ স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে তাদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, কৃষি, মৎস্য চাষ, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ যুবসমাজের কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব ক্ষেত্রে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা নিশ্চিত করা গেলে যুবকেরা নিজেরাই স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
বক্তারা নারী ও পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত বক্তারা যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দক্ষ, সচেতন, কর্মক্ষম ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
শেষে অংশগ্রহণকারীদের মধ্যে যুব অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।