admin
প্রকাশিত: 3:37 PM, November 14, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় আব্দুল মজিদ (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ সিরাজগঞ্জ জেলার কাজিপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত নাইম উদ্দিন (৩২) রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সরিষাবাড়ি গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে আটজন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে পৌঁছালে এক নারী রাস্তা পার হওয়ার সময় তাকে রক্ষা করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের নিচে তাদের মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় নাইম উদ্দিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় নিহতের পকেট থেকে মাহমুদুল হাসান (৩৩) নামের আরেক সহকর্মীর জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। তিনি অন্য একটি মোটরসাইকেলে ছিলেন এবং অক্ষত আছেন।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শাহপরান (রহ.) থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের আশ্বাসে জনতা অবরোধ প্রত্যাহার করলে কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার ও যাত্রীরা পালিয়ে যান। তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।