admin
প্রকাশিত: 3:57 PM, November 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা হয়ে উঠেছে। মাজারের মোতাওয়াল্লী ও খাদেম অংশের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ওয়াক্ফ প্রশাসনে দাখিল করা মাজারের এক বছরের আয়-ব্যয়ের হিসাবে চাঞ্চল্যকর তথ্য মিলেছে; যেখানে ৫৪ লাখ টাকা আয়ের বিপরীতে সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে বিবদমান পরিস্থিতি ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ এমরানকে প্রধান করে তিন সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করেছেন সিলেটের জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম জেলার প্রধান দুটি মাজারের ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছিলেন। হযরত শাহজালাল (রহ.) মাজারে কার্যক্রম শুরুর পর গত বছরের ১৯শে জুন তিনি হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন। সেখানে মাজার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নতুন দানবাক্স স্থাপনসহ বেশ কিছু জরুরি নির্দেশনা দেন। তবে সেই নির্দেশনা বাস্তবায়নের আগেই ডিসি সারওয়ার আলম সিলেট থেকে বদলি হয়ে যান। এরপর থেকেই মাজারের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রম আগের মতোই এলোমেলোভাবে চলতে থাকে।
ওয়াক্ফ প্রশাসনে জমা দেওয়া মাজারের এক বছরের বার্ষিক হিসাবে দেখা গেছে, দানের টাকা থেকে মোট আয় হয়েছে ৫৪ লাখ টাকা এবং ব্যয়ও দেখানো হয়েছে ঠিক ৫৪ লাখ টাকা।
এ বিষয়ে ওয়াক্ফ প্রশাসন সিলেটের ইন্সপেক্টর সজল মিয়া জানান, মাজার কর্তৃপক্ষ নিজেরাই দানের টাকা উত্তোলন ও গণনা করেন। প্রশাসনের কারও সরাসরি সম্পৃক্ততা না থাকায় কর্তৃপক্ষের দেওয়া হিসাবই প্রতি বছর মেনে নেওয়া হয়। বাস্তবে কী ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে মাজারের খাদেম এবং মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুন নুর দাবি করেন, প্রতি বছরের হিসাব নিয়মিতভাবেই ওয়াক্ফ প্রশাসনে দাখিল করা হয়। গত বছর আয় ও ব্যয় সমান হলেও এর আগের কয়েক বছর উদ্বৃত্ত আয় ছিল। সব বছরের হিসাব একই রকম হয় না বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহপরান (রহ.) মাজারের নিয়ন্ত্রণ নিয়ে মোতাওয়াল্লী ও খাদেম অংশের সঙ্গে এলাকাবাসীর বিরোধ প্রায় ৪০ বছরের পুরনো, যা একাধিকবার উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মাজার পরিচালনা ও ওরসের পবিত্রতা রক্ষার দাবিতে আলেম সমাজ ও স্থানীয়রা সোচ্চার হন। আলেমদের কঠোর অবস্থানের কারণে গত দুই বছর ধরে ওরসে গান-বাজনা বন্ধ রয়েছে।
প্রায় দুই বছর আগে তৌহিদী জনতার আন্দোলনের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের নির্দেশে তদন্ত করেছিলেন সিলেটের তৎকালীন ওয়াক্ফ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের ১৯শে সেপ্টেম্বর দাখিল করা ওই তদন্ত প্রতিবেদনে তিনি নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন এবং আয়-ব্যয়ে স্বচ্ছতা আনার সুপারিশ করেন। এর ভিত্তিতে তৎকালীন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ওয়াক্ফ প্রশাসনে চিঠি পাঠান। পরবর্তীতে ২০২৪ সালের ৩রা ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়, নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাবে নতুন কার্যক্রম শুরু করতে আইনগত কোনো বাধা নেই। তবে রহস্যজনক কারণে ওয়াক্ফ প্রশাসন সেই চিঠির আলোকে কোনো পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি শাহপরান (রহ.) আবাসিক এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম মাজার ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ তুলে ওয়াক্ফ প্রশাসনে লিখিত আবেদন করেন। ঢাকার নির্দেশে ওয়াক্ফ ইন্সপেক্টর সজল মিয়া তদন্ত শুরু করলে মাজার কর্তৃপক্ষ উল্টো তার বিরুদ্ধেই নানা অভিযোগ তোলে। পরবর্তীতে বিভাগীয় তদন্তে সজল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও, বিব্রতকর পরিস্থিতির কারণে তিনি নিজেকে তদন্ত থেকে সরিয়ে নিতে জেলা প্রশাসককে অনুরোধ করেন।
তদন্ত কর্মকর্তাকে এভাবে হেনস্তা করার প্রতিবাদে এলাকাবাসী ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। উদ্ভূত পরিস্থিতিতে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সিলেটের জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ এমরানকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। ড. এমরান জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি আরও দুই কর্মকর্তার সহযোগিতা চেয়েছিলেন এবং জেলা প্রশাসক ইতোমধ্যে তাদের অন্তর্ভুক্ত করার আদেশ দিয়েছেন। আদেশ হাতে পেলেই তিন সদস্যের কমিটি বৈঠক করে আনুষ্ঠানিক তদন্ত কাজ শুরু করবে।
এদিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পরিচালনা ও আয়-ব্যয়ের স্বচ্ছতা ফেরানোর বিষয়টি বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইভাবে শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনাতেও মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, মাজারের দানের প্রকৃত টাকার সঙ্গে কাগজে-কলমে দেখানো আয়ের কোনো মিল নেই। বিপুল পরিমাণ অর্থ লুটপাট হচ্ছে দাবি করে তিনি প্রশাসনের হস্তক্ষেপে মাজার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
তবে বিষয়টি নিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনার বিষয়ে সিটি করপোরেশন আপাতত হস্তক্ষেপ করছে না; তবে ভবিষ্যতে কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন