admin
প্রকাশিত: 4:32 PM, November 16, 2026
– শাহাব উদ্দিন:
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের পরিবহন ধর্মঘটের সাথে সিলেটের মালিক ও শ্রমিক দের কোন সম্পর্ক নেই।তিনি বেআইনি ও জনস্বার্থ বিরোধী ধর্মঘট প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেন, পরিবহণ ধর্মঘট মানুষের দুর্ভোগ বাড়ায়। সোমবারের ধর্মঘটকে তিনি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কতিপয় ডেভিল সরকার বিরোধীরা আহ্বান করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, একটি হত্যা মামলাকে কেন্দ্র করে এই ধর্মঘটের ডাক সিলেটের পরিবহন মালিক, শ্রমিকরা কোন অবস্থায় মেনে নিতে পারে না। তিনি পরিবহন মালিক এবং শ্রমিকদেরকে মাঠে থেকে গাড়ি পরিচালনার জন্য আহবান জানান।
গতকাল রবিবার দুপুরে দক্ষিণ সুরমাস্থ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হল রুমে সিলেট জেলার সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের আয়োজনে ১৬ নভেম্বর সোমবার দুপুরে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে আহুত
শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিলেট ঢাকা দক্ষিণ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ সেলিম আহমেদের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সিলেট -ঢাকা দক্ষিণ বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান চৌধুরী, সিলেট শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শ্রীমঙ্গল – নবীগঞ্জ খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সৈয়দ মৌরশ আলী,সহ-সভাপতি শামসুদ্দিন বাবুধন,সিলেট-জকিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট- শ্রীমঙ্গল- মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সহ সভাপতি মুক্তার আহমদ, মামুনুর রশিদ মামুন,জকিগঞ্জ নির্বাচন সদস্য আব্দুল মুহিত, সিলেট- কুলাউড়া বাস মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মানিক আহমদ, সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আব্দুল মুকিত,ওসমানী মেডিকেল শ্রমিক শাখার সভাপতি আবু ইউসুফ প্রমুখ। -বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন