admin
প্রকাশিত: 4:37 PM, November 16, 2026
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে লায়ন্স পরিবারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। অথচ আর্থিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। মানবতার সেবায় হাসপাতালটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে চিকিৎসাসেবা দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি হাসপাতালের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
গতকাল রবিবার নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট সংলগ্ন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের প্রকল্প ‘লায়ন্স চক্ষু হাসপাতাল’-এর বহিঃবিভাগের চক্ষু চিকিৎসাসেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের সভাপতিত্বে ও লায়ন কাজী আব্দুল মুকিত সুমন এবং লায়ন আমিন উদ্দিনের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি১ বাংলাদেশের জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরিন, কনভেনশন চেয়ারপারসন হারুন উর রশিদ দীপু, হাসপাতালের উপদেষ্টা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোস্তফা শাজাহান বাহার, সাবেক চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলি, সাবেক চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন চন্দন শাহা, লায়ন সামুন মাহমুদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন গৌতম বণিক, লায়ন এডভোকেট গনঘেষ দাস, ব্যবসায়ী ফজলুর রহমান, পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহম্মেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই বহিঃবিভাগ চালুর মাধ্যমে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক চক্ষু রোগী সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।-বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন