admin
প্রকাশিত: 10:12 AM, January 23, 2026
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নগরীর শাহজালাল উপশহরের ই ব্লক বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। পরে উপস্থিত সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এসময় খন্দকার মুক্তাদির বলেন, একটি সর্বাঙ্গীণ উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সিলেটকে আমরা সাধারণ মানুষের বসবাসের উপযোগী একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি সিলেট সদর উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে চাই। নগরীর জলাবদ্ধতা নিরসন, সবধরনের সন্ত্রাস, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সহ সাধারণ মানুষের বসবাসের উপযোগী সিলেট-১ আসন উপহার দেয়াই আমার আগামী দিনের কার্যক্রমের মূল লক্ষ্য।
খন্দকার মুক্তাদির আরো বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অধীর আগ্রহ অপেক্ষা করছে। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীন মুরব্বি হাজি আব্দুস সালাম, মসজিদের মোতায়াল্লি বদরুল আমিন হারুন, এডভোকেট বদরুল ইসলাম, প্রবীন মুরব্বি ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, বিএনপি নেতা আব্দুল মালেক, সুমেল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার
‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম
সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং