admin
প্রকাশিত: 4:44 PM, November 17, 2026
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তিনি পাইকপাড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার থানার মামলা নং-১০, তারিখ ৮ নভেম্বর ২০২৫, জিআর নং-২৫২-এর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা মামলার আসামি তিনি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত ও সক্রিয় করার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তার মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠিত একাধিক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।