admin
প্রকাশিত: 4:45 PM, November 17, 2026

Oplus_0
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকা (স্থানীয়ভাবে ‘প্রজাপতি পোকা’ নামে পরিচিত)-র ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারা পোকার আক্রমণে নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা না গজানোর অভিযোগ উঠেছে। এতে আসন্ন বোরো মৌসুমে মারাত্মক চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলার শনি ও মাটিয়োন হাওরের বিভিন্ন বীজতলা সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোকার আক্রমণে সবুজ চারাগুলো শুকিয়ে বা নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি কয়েকটি বীজতলায় বীজ বপনের পরও ঠিকমতো চারা গজায়নি। কৃষকদের অভিযোগ, এ বছর হাইব্রিড জাতের শক্তি-২, সিনজেন্টা-১২০৩, বন্ধু ও হীরা জাতের বীজ থেকে কাক্সিক্ষত চারা পাওয়া যাচ্ছে না।
মাটিয়ান হাওরপাড়ের রতনশ্রী গ্রামের কৃষক সামায়ূন কবির জানান, তিনি ১৫ কেয়ার জমিতে (প্রতি কেয়ারে ৩০ শতক) বীজধান বপন করেছেন। এর মধ্যে ১০ কেয়ার জমির বীজতলায় প্রজাপতি পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি অফিসের পরামর্শে কীটনাশক স্প্রে করেও কোনো ফল পাওয়া যায়নি। পোকা দমন না হলে সব চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি। তাঁর আশপাশের কৃষকদের বীজতলাতেও একই ধরনের আক্রমণ দেখা দিয়েছে।
শনির হাওরপাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক খোকন গাজী জানান, তিনি বীজতলা তৈরি করে বাজার থেকে ১২ কেজি শক্তি-২ জাতের বীজ কিনে বপন করেছিলেন। কিন্তু বীজতলার কোনো চারাই গজায়নি। এতে বীজের দাম ও বীজতলা তৈরির খরচÑদুটোই লোকসান হয়েছে। বোরো চাষের শুরুতেই এমন আকস্মিক ক্ষতির মুখে পড়ে বড় দুশ্চিন্তায় আছেন তিনি।
একই হাওরপাড়ের গোবিন্দশ্রী গ্রামের কৃষক মিল্লাদ হোসেন বলেন, “এ বছর বেশি ফলনের আশায় অধিকাংশ কৃষক সিনজেন্টা কোম্পানির হাইব্রিড-১২০৩ ও ব্র্যাকের শক্তি-২ জাতের বীজ কিনেছেন। কিন্তু এ বীজগুলোতেই সবচেয়ে বেশি চারা না গজানোর সমস্যা দেখা দিয়েছে। আমি পাঁচ কেয়ার জমির জন্য সিনজেন্টা-১২০৩ বীজ বপন করেছি, কিন্তু যে পরিমাণ চারা হয়েছে তা দিয়ে বড়জোর এক কেয়ার জমিতে রোপণ করা যাবে। এর ওপর হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় জমি শুকিয়ে যাচ্ছে, অথচ চারা এখনো ছোট। চারা বড় হওয়ার পর রোপণ করতে গেলে বাড়তি খরচ গুনতে হবে।”
তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ূন কবির জানান, এ বছর বিভিন্ন কোম্পানির বীজ থেকেই ঠিকমতো চারা গজাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে ১৯০ কেজি বীজধানের মূল্য কৃষকদের ফেরত দিয়েছেন তিনি। তাঁর দাবি, প্রতিবছর এ সময়ে আবহাওয়া ঠান্ডা থাকলেও এবার তাপমাত্রা তুলনামূলক বেশি। কৃষকরা আগের নিয়মে বীজধান পানিতে ভিজিয়ে অঙ্কুরোদ্গম করিয়ে বীজতলায় বপন করছেন। কিন্তু আবহাওয়ার সঙ্গে পদ্ধতির সমন্বয় না হওয়ায় অনেক ক্ষেত্রে বীজের অঙ্কুর নষ্ট হচ্ছে এবং চারা গজাচ্ছে না।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর এখনো পুরোপুরি শীত পড়েনি। এর মধ্যে হাওরের বীজতলায় পোকার আক্রমণ ও অসময়ে পানি কমে যাওয়ার মতো নজিরবিহীন সমস্যা দেখা দিয়েছে। বোরো মৌসুমের শুরু থেকেই কৃষকদের এসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
তিনি আরও জানান, কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে পাতা মোড়ানো পোকা দমনে ‘ইনসিপিও’ ও ‘বেল্ট এক্সপার্ট’ কীটনাশক ব্যবহারের পাশাপাশি রাতে আলোক ফাঁদ স্থাপনের পরামর্শ দেওয়া হচ্ছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “বীজতলায় পোকার আক্রমণের বিষয়টি আমরা জেনেছি। আমি ও আমার দপ্তরের কর্মীরা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিলে এ সমস্যার সমাধান সম্ভব। এছাড়া চারা না গজানোর বিষয়টি বীজের ত্রুটি কিংবা কৃষকের ব্যবস্থাপনাগত ভুলের কারণেও হতে পারে। যদি বীজের সমস্যার কারণে এমনটি ঘটে থাকে, তবে কৃষকদের লিখিত অভিযোগ দিতে হবে; অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।