admin

প্রকাশিত: 7:04 PM, November 17, 2026

চার মামলার আসামি সিলেটের যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই এখনো অধরা

চার মামলার আসামি সিলেটের যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই এখনো অধরা

বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলার এজাহারভুক্ত আসামি হয়েও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন সিলেটের খাদিম নগর ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিপত্র অনুযায়ী, সিলেট মহানগর ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে।

নথিপত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, অভিযুক্ত আলা উদ্দিন আলাই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন দাফনাটিলা এবং ৫ নম্বর ওয়ার্ডের নাকচাপাড়া গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। তিনি স্বাক্ষরজ্ঞান সম্পন্ন এবং স্থানীয় পর্যায়ে ওয়ার্ড যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর এসএমপির মোগলাবাজার থানায় দায়ের করা একটি মামলায় (এফআইআর নং-১১, জিআর নং-১১৮) তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। এই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/১১৪ ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর কিছুদিন পর ২০২৪ সালের ৫ অক্টোবর এসএমপির কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া অপর একটি মামলায়ও (এফআইআর নং-১০, জিআর নং-৪৪৯) তার নাম রয়েছে। এই মামলাতেও দণ্ডবিধির বিভিন্ন ধারার সাথে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা যুক্ত রয়েছে।
এছাড়া ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগে দায়ের করা একটি মামলায় (এফআইআর নং-১৯, জিআর নং-৩৮) তাকে আসামি করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ২৫ অক্টোবর নিজ এলাকা এসএমপির এয়ারপোর্ট থানায় চাঁদাবাজি, ভাঙচুর ও হুমকির অভিযোগে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৩৮৫/৫০৬ ধারায় তার বিরুদ্ধে আরও একটি মামলা (এফআইআর নং-২৬, জিআর নং-২২৩) দায়ের করা হয়েছে।

একাধিক থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার মতো গুরুতর মামলা থাকা সত্ত্বেও দীর্ঘ সময়ে তাকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক এই আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।