admin
প্রকাশিত: 1:33 PM, November 18, 2026
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট ও টোল আদায় কেন্দ্র এবং ফেনারবাঁক ইউনিয়নের গাজরিয়া এলাকায় বিআইডব্লিউটিএর এলসি ও বার্থিং চার্জ আদায় নিয়ে সৃষ্ট বিরোধের পর নতুন করে জারি করা স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে জামালগঞ্জের ইজারাদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান জিয়া সংবাদ সম্মেলন করে এ তথ্য গণমাধ্যমকে জানান।
জানা যায়, চলতি বছর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পূর্বনির্ধারিত টোল আদায়ের হার পরিবর্তন করে পরবর্তী সময়ে জারি করা স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে আদালতের আদেশের পর মঙ্গলবার থেকে পূর্বের চুক্তি ও নির্ধারিত সিডিউল অনুযায়ী পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদাররা।
লিখিত বক্তব্যে তারা বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লিখিত চুক্তিপত্রের মাধ্যমে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও ওয়াহেদ আলীকে নির্ধারিত হারে টোল ও সংশ্লিষ্ট চার্জ আদায়ের অনুমতি দেয়। চুক্তি অনুযায়ী তারা টোল আদায় কার্যক্রম শুরু করেন। তবে নির্ধারিত হারে টোল আদায়কে অতিরিক্ত দাবি করে তা কমানোর দাবিতে আন্দোলনে নামেন স্থানীয় ক্রাশার মিল মালিক, নৌকা মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা।
এমন পরিস্থিতিতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের অংশগ্রহণে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পূর্বে নির্ধারিত টোলের হার বাতিল করে নতুন স্মারকের মাধ্যমে সংশোধিত হার নির্ধারণ করে। তবে নতুন নির্ধারিত হারে টোল আদায়ে সম্মত হননি ইজারাদাররা। এ নিয়ে বিরোধের জেরে তারা আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন।
সংবাদ সম্মেলনে ইজারাদাররা জানান, হাইকোর্ট তাদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পূর্বের সিডিউল অনুযায়ী চুক্তি পুনর্বহাল রাখার নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা মঙ্গলবার থেকে পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিআইডব্লিউটিএর দ্বিতীয় দফায় জারি করা স্মারক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গত দুই মাস ধরে তারা টোল আদায় কার্যক্রম বন্ধ রেখেছিলেন। এ অবস্থায় উপজেলা প্রশাসনের প্রতি তাদের বিনীত অনুরোধ, যাতে তারা বৈধভাবে ও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও ওয়াহেদ আলী উপস্থিত ছিলেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।