admin

প্রকাশিত: 1:43 PM, November 18, 2026

নাছির চৌধুরীর পিএস-এপিএসের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ বিএনপি নেতার

নাছির চৌধুরীর পিএস-এপিএসের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ বিএনপি নেতার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) রুদ্র মিজান ও সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) আবু হানিফের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য ও সম্পদ অর্জনসহ নানা অভিযোগ তুলেছেন দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া।
গতকাল মঙ্গলবার দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের নিচে একটি হলরুমে সাংবাদিকদের সামনে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
লিখিত বক্তব্যে সুমন মিয়া দাবি করেন, সংসদ সদস্যের অসুস্থতার সুযোগে তাঁর স্ত্রী রুদ্র মিজান ও আবু হানিফকে যথাক্রমে পিএস ও এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁদের রাজনৈতিক অতীত নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
রুদ্র মিজানের বিষয়ে সুমন মিয়া অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুলের ভাতিজা। সাবেক মন্ত্রী এম এ মান্নান ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ এখনও রয়েছে। বেনজীর আহমেদের হয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করে কোটি কোটি টাকা আয় করেছেন রুদ্র মিজান।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর রুদ্র মিজান বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে সংসদ সদস্যের স্ত্রীর ঘনিষ্ঠতা অর্জন করেন। পরবর্তী সময়ে পিএস হিসেবে দায়িত্ব পাওয়ার পর দিরাই-শাল্লার বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছেন। তাঁর কারণে স্থানীয় বিএনপি তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
রুদ্র মিজান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সরকারি উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, উন্নয়ন প্রকল্পে অনিয়ম এবং ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগও করেন সুমন মিয়া। উপজেলা প্রশাসন ও থানার কার্যক্রমেও তাঁদের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এসব বিষয়ে জবাবদিহি দাবি করেন তিনি।

অন্যদিকে, এপিএস আবু হানিফের রাজনৈতিক অতীত নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, আবু হানিফ একসময় দিরাই কলেজ ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসার ‘কাজের লোক’ ছিলেন। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মেয়র বুলবুলের পিএস হিসেবেও তিনি পৌরসভা থেকে বেতন-ভাতা গ্রহণ করেছেন।
তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর আবু হানিফ গণঅধিকার পরিষদে যোগ দিয়ে উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। পরবর্তী সময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে দলীয় তদন্তের পর তাঁকে বহিষ্কার করা হয়। এপিএস হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর সম্পদ ও জীবনযাত্রায় অস্বাভাবিক পরিবর্তন এসেছে।
সুমন মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অথচ বর্তমানে দিরাই-শাল্লায় বিতর্কিত রাজনৈতিক অতীতের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে থেকে দলের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন।
বক্তব্যের শেষাংশে তিনি বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি রুদ্র মিজান ও আবু হানিফের রাজনৈতিক অতীত এবং তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন হলে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।