admin
প্রকাশিত: 5:33 PM, November 18, 2026
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগ পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। গতকার মঙ্গলবার সকাল ১০টায় তিনি এই বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পিওএম বিভাগের একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিকভাবে সালামি প্রদান করে। পরে তিনি বিভাগে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি পিওএম বিভাগের সার্বিক ভৌত অবকাঠামো, পুলিশ সদস্যদের ব্যারাক, ডি-স্টোর, বিভিন্ন অফিস এবং মেস ঘুরে দেখেন।
এ সময় পুলিশ কমিশনার ব্যারাকের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সংরক্ষিত সরকারি মালামালের যথাযথ ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা এবং কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) অলক বিশ্বাসসহ এসএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।