admin
প্রকাশিত: 5:34 PM, November 18, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে শিশুমৃত্যু থামছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
মৃত দুই শিশুর মধ্যে একজন মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা প্রিদম বিশ্বাসের ছয় মাস বয়সী মেয়ে নিপা বিশ্বাস। সে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা জাকির মিয়ার সাত মাস বয়সী মেয়ে সাজেদা বেগম। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনন্দিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগে হাম ও হাম-উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মারা গেছে ৯২ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, হাম ও উপসর্গ নিয়ে সিলেট বিভাগের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬১৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৫১১ জন এবং বেসরকারি হাসপাতালে ১০৫ জন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ১৯৬ জন রোগী ভর্তি রয়েছে। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৭৩ জন।
অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালের আখালিয়া শাখায় ১০ জন রোগী চিকিৎসাধীন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।