admin
প্রকাশিত: 5:38 PM, November 18, 2026
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের ২নং বার হলের (আইনজীবী সমিতির ২নং হল) সামনে এই ক্যাম্প পরিচালিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ৭৩১ জনকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
‘সচেতন হই, একসাথে সুস্থ থাকি, ডায়াবেটিস প্রতিরোধে এগিয়ে আসি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে সেবাগ্রহীতাদের ফ্রি ব্লাড গ্লুকোজ পরীক্ষা, ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়ন, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম খান (পিএইচএফ) এর-সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস (আরএফএসএম)-এর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি হুমায়ূন ইসলাম কামাল (আরএফএসএম), রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান (পিএইচএফ), রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাশ (পিএইচএফ), রোটারিয়ান পিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম (পিএইচএফ), রোটারিয়ান পিপি নজরুল ইসলাম (পিএইচএফ) প্রমুখ।
ক্যাম্পে বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। সময়মতো পরীক্ষা, সচেতনতা ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেক মানুষ সচেতনতার অভাবে ডায়াবেটিস পরীক্ষা করান না। ফলে পরবর্তী সময়ে নানা শারীরিক জটিলতার সম্মুখীন হন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।- বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।