admin

প্রকাশিত: 10:27 AM, November 22, 2026

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট ল’ কলেজের গর্ভনিং বডির সভাপতি, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশাস্ত্র একটি বিশাল সমুদ্রের মতো, পড়তে পড়তে আইন শেখার কোনো শেষ নেই। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- আইনের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী। তাই সততা, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান।

সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক আবুল খায়ের হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট ফৌজিয়া সুলতানা, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন আহমদ এবং ল’ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল,বিএনপি নেতা শোয়েব আহমদ মুন্না এবং কলেজের বর্তমান ও নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রীবিষয়ক সম্পাদক মাছনুনা আক্তার আঁখি, হাসানুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাহবুব ও রাহাত আহমদ এবং দপ্তর সম্পাদক এনামুল ইসলাম ও আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী,সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন উল্লাহ ও শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, আইনবিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, এস এ ডালিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৌধুরী তোফায়েল, শোয়েব আহমদ ও জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের একপর্যায়ে সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এলএলবি প্রথম বর্ষের পাঠ্যবইয়ের সিলেবাস প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ।


সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন