admin
প্রকাশিত: 2:52 PM, November 23, 2026

ফাইল ছবি
আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে বেড়াচ্ছে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষকে। সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও, গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদে।
মাঠপর্যায়ের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গত জুলাই মাসের বন্যায় আমন বীজতলা ও ফসলের যে ব্যাপক ক্ষতি হয়েছিল, তার ধাক্কা সামলে এখনো ঘুরে দাঁড়াতে পারেননি অনেকেই। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চরগাঁও এলাকার চাষি আব্দুল মতিন বলেন, “পানির লগে বালু আইয়া আমরার জমি ভরাট অই গেছিল। অহন সেই জমিতে ফসল ফলানো দ্বিগুণ খরচের ব্যাপার হয়ে দাঁড়াইছে, অথচ আমরারে সাহায্য করার কেউ নাই।” মূলত ব্যাংক ঋণ ও চড়া সুদের দাদন পরিশোধের চাপে প্রত্যন্ত জনপদগুলোর গ্রামীণ জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
একই ধরনের সংকটের কথা জানালেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের ঘোষগ্রামের কৃষক মাহমুদ উল্লাহ। আক্ষেপ করে তিনি বলেন, “জুলাইয়ের বন্যায় আমন ধানের বীজতলা সব শেষ অই গেছে। অহন শীতের সবজি চাষ করতে চাইরাম, কিন্তু হাতো কোনো টেকা নাই। মহাজনের কাছ থনে চড়া সুদে টেকা নেওয়া ছাড়া কোনো উপায় দেখরাম না।”
এই বিষয়ে যোগাযোগ করা হলে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, “বন্যা চলে যাওয়ার পর কৃষকদের পুনর্বাসন করাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গত বন্যার পর আমরা সরকারিভাবে কিছু প্রণোদনা দিয়েছি, তবে ক্ষয়ক্ষতির তুলনায় তা পর্যাপ্ত নয়। প্রান্তিক কৃষকদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা না গেলে এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।” তিনি আরও জানান, আসন্ন শীতকালীন ফসল চাষের জন্য প্রায় ১৬ হাজার চাষির মধ্যে মৌসুমি বীজ বিতরণ করা হবে।
পরিবেশ ও উন্নয়ন বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের মূল সংকট কেবল বন্যা নয়, বরং বন্যা-পরবর্তী দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় কার্যকর কোনো ব্যবস্থা না থাকা। টেকসই বেড়িবাঁধের অভাব এবং ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক অভিযোজন তহবিলের সঠিক ব্যবহার না হওয়ায় প্রতি বছরই প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে যাচ্ছে।
স্থানীয় পরিবেশবাদীদের মতে, আন্তর্জাতিক আলোচনা ও জাতিসংঘের দোহা কর্মপরিকল্পনার (DPoA) মূল লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশের সিলেটের মতো প্রাকৃতিক দুর্যোগ-ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা। তা না হলে এলডিসি উত্তরণের পথে থাকা দেশের এই বিশাল জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন অধরাই থেকে যাবে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে
পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী