admin
প্রকাশিত: 5:43 PM, November 23, 2026
সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর আদলে বিএসসিসি প্রতিষ্ঠা করেছিলেন। এরমমুল উদ্দেশ্য ছিল কখনো এই দেশের মাটি, এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রয়োজনে কাজ করবে। আমরা শিক্ষা অর্জন করছি ঠিকই, কিন্তু সুশিক্ষা অর্জন হচ্ছে না। তাই শুধু শিক্ষা নয়, সুশিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মুল উদ্দেশ্য হতে হবে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করা। আর বিএনসিসি শিক্ষার্থীদের নিয়ে সেই লক্ষ্যেই কাজ করে। তাই দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ক্যাডেটদেরকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে।
গতকাল রবিবার দুপুরে সিলেট সরকারি মদনমোহন কলেজ বিএসসি প্লাটুন আয়োজিত নবাগত ক্যাডেটদের বরণ ও বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মদনমোহন কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার। ক্যাডেট ল্যান্স কর্পোরাল সায়মা আকতার ও ক্যাডপট ফরহানা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনসিসি’র কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম, সিলেট সরকারি মদনমোহন কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আলী আহসান পারভেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, বিএনসিসি’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জেবা আমাতুল হেনা।
ক্যাডেট রাসেদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও ক্যাডেট ঐশির গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি মদনমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রঅন উজ্জল দাস, সরকারি মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, সরকারি মদনমোহন কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্যাডেট সাইদ আহমদ। অনুষ্ঠানে বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা ও নবাগত ক্যাডেটদের বরণ করে নেন অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না বলে মন্তব্য করেছেন সফররত বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা।
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেটের সংবাদ ডেস্ক: উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ
সিলেটের সংবাদ ডেস্ক: ‘বাবার মৃত্যুর পর বড় ভাই বুরহান উদ্দিন শফিই ছিলেন পরিবারের অভিভাবক। আজ সেই ভাই নেই। মা সন্তান
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন
সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শৃঙ্খলা রক্ষায়
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর