admin

প্রকাশিত: 5:32 AM, November 24, 2026

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই নাশকতার নেপথ্যে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ কাজী রাজু আহমদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। গ্রেপ্তারকৃতদের সঙ্গে তাঁর কী ধরনের যোগসূত্র রয়েছে এবং পুরো ঘটনার পেছনে কারা কলকাঠি নাড়ছেন, তা নিয়ে নগরজুড়ে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোররাতে নগরের ছড়ারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানাপুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেনÑছড়ারপাড়ের সুগন্ধা-৬২ নম্বর বাসার বাসিন্দা মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা নাসিমুর রহমান ওরফে নাসিম (৪৪)। নাসিম বর্তমানে ছড়ারপাড়ের বউবাজার এলাকার হেলাল মিয়ার কলোনিতে বসবাস করতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, বাসে অগ্নিসংযোগের মামলার তদন্তে গ্রেপ্তারকৃত দুজনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত দুজনই আওয়ামী লীগের সক্রিয় কর্মী। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাতে চালিবন্দর এলাকার কয়েদি মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর রেশ কাটতে না কাটতেই পরদিন ১৯ নভেম্বর ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে পাশেই রাখা অপর একটি বাসে একই কায়দায় আগুন দেওয়া হয়। পরপর দুটি ঘটনায় তিনটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং একটি বাস আংশিক পুড়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

বাসে অগ্নিসংযোগের এই ঘটনার পর নগরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন কাজী রাজু আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার বাসিন্দা কাজী রাজু বর্তমানে নগরীর নেহারি পাড়া আবাসিক এলাকার মসজিদ সংলগ্ন একটি বাসায় বসবাস করেন। সাবেক সিটি মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানের আত্মীয় হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, সময়ের সাথে সাথে ভোল পাল্টে তিনি কখনো কৃষকদল, আবার কখনো শ্রমিকদলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন।

চালিবন্দর এলাকায় বাস পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে কাজী রাজু আহমদের নিয়মিত যোগাযোগ ও পরিকল্পিত সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছেন স্থানীয়দের একটি অংশ। এমনকি এলাকাবাসীর কেউ কেউ অভিযোগ তুলেছেন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অর্থায়নে নগরকে অস্থিতিশীল করার এই নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই নাশকতার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার পাশাপাশি কাজী রাজু আহমদকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কাজী রাজু আহমদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।