admin
প্রকাশিত: 9:47 AM, November 24, 2026
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন। বাফুফের গুরুত্বপূর্ণ এই কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিতে সিলেটের ক্রীড়া ও ফুটবল অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। সাবেক ও বর্তমান ফুটবলাররা অভিমত ব্যক্ত করেছেন যে, তাঁর মতো দক্ষ সংগঠক এই দায়িত্ব পাওয়ায় বৃহত্তর সিলেটের ফুটবল আরও এগিয়ে যাবে।
ছাত্ররাজনীতির উত্তাল সময় পেরিয়ে গণরাজনীতিতে সক্রিয় কামরুল হাসান চৌধুরী শাহীন তিন দশকের বেশি সময় ধরে সিলেটের রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় হামলা, মামলা, জেল-জুলুম ও হুলিয়ার মুখে পড়লেও তিনি দলীয় আদর্শে অবিচল ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কামরুল হাসান চৌধুরী শাহীন ১৯৯৪ সালে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৯৮-২০০০ মেয়াদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত সময়ের নানা আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নামকরণবিরোধী আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি ২০১৩-১৪ সালের আন্দোলনে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। সাম্প্রতিক সময়ে জুলাই গণঅভ্যুত্থানেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।
২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি প্রার্থীতা থেকে সরে দাঁড়ান এবং দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন।
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ