admin

প্রকাশিত: 1:55 PM, November 24, 2026

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

সিলেটের সংবাদ ডেস্ক:

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে। ৩৩ হাজার ৩৪৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মোট আবেদনকারীর মধ্যে ১১ দশমিক ৪৫ শতাংশের ফলাফল পরিবর্তন হয়।
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে।
ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এ ছাড়া বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহীতে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।
পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং যঃঃঢ়ং://বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ/ থেকে প্রকাশিত হবে। এছাড়া আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে।
স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং যঃঃঢ়ং://বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ/ থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
গত ৩১ অক্টোবর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এবছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী

সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী

সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর