admin
প্রকাশিত: 5:30 AM, November 25, 2026
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ। সিলেটের উন্নয়ন ও অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এ পত্রিকাটি।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সিলেটের সংবাদ পত্রিকাটি আগামী দিনেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সিলেটের মানুষের অধিকার, এ অঞ্চলের উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে বলে তিনি আশা করেন। সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করার উদ্যোগ নেওয়ায় তিনি পত্রিকাটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ও মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না। একইভাবে সিলেটের উন্নয়ন ও এ অঞ্চলের মানুষের অধিকার আদায়েও দলমতনির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে দৈনিক সিলেটের সংবাদ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সিলেটের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান থাকা প্রয়োজন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক আদর্শ ও মতামতের পার্থক্য থাকতেই পারে। রাজনৈতিক কর্মসূচি ও মতপার্থক্যও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, সিলেটের প্রতি এ অঞ্চলের মানুষের আলাদা ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। তাই সিলেটের উন্নয়ন, মানুষের অধিকার এবং জাতীয় পর্যায়ে এ অঞ্চলের ন্যায্য দাবি তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী,কবি ও সাহিত্যিক এবং যমুনা ওয়েল কোম্পানির পরিচালক ছালেহ আহমদ খছরু, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার নুরুল ইসলাম বাবুল,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদোজ্জা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সভাপতি মুহিত হোসেন, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুলতান আহমদ সুলতান সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং দৈনিক সিলেটের সংবাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের