admin

প্রকাশিত: 5:22 PM, January 25, 2026

দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন: কলিম উদ্দিন মিলন

দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন: কলিম উদ্দিন মিলন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের বিশাল পৃথক প্রচার মিছিল ছাতক ও গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ছাতক শহরে প্রচার মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়।

ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি ও জসিম উদ্দিন সুমেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক- দোয়ারা আসনে বিএনপি মনোনীত প্রার্থী,সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় তিনি দেশ-কে এগিয়ে নিতে ধানের শীষ প্রতিকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন,ছাতক-দোয়ারাবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশ নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক। পথ সভার বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী ছাতক দোয়ারাবাজারবাসীর কাছে কলিম উদ্দিন আহমেদ মিলনের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ধানের শীষ-ই ছাতক-দোয়ারাবাজার বাসীর উন্নয়নের প্রতিক।

পথসভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত এডভোকেট আব্দুল হক,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।

এদিকে সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে ধানের শীষ প্রতিকের বিশাল প্রচার মিছিল শেষে গোলচত্তর এলাকায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পরিচালনা অনুষ্ঠিত এ পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন