admin

প্রকাশিত: 2:21 PM, January 26, 2026

প্রবাসীর জমি দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রবাসীর জমি দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

সিলেটের সংবাদ ডেস্ক:

সিলেট নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে প্রবাসীর জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পালটা সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক মো. মিজানুর রহমান। তিনি বলেন, আলোচিত জমিটি তাদের পারিবারিক বসতভিটা ও মৌরসি সম্পত্তি।

গতকাল রবিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, গত ২০ জুলাই একই এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম রুমেল তার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, নিজেদের মৌরসি সম্পত্তি রক্ষা করতে গেলে উল্টো আমাদের দখলদার বানিয়ে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি জানান, দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর মৌজার অন্তর্গত এসএ ও বিএস রেকর্ড অনুযায়ী মোট ৪০ শতক ভূমির ওয়ারিশান মালিক তার পিতামহ মরহুম মো. মুছিম। ১৮৮৪ সালে ওই জমির একটি অংশ প্রতিবেশীদের কাছে বিক্রি করা হলেও অবশিষ্ট জমি তাদের দখল ও ভোগে ছিল। পরবর্তীতে ওই বিক্রিত জমির সঙ্গে আরও ২৮ শতক ভূমি ভুলক্রমে বা জালিয়াতির মাধ্যমে অন্যপক্ষের নামে রেকর্ডভুক্ত হয় বলে তিনি দাবি করেন।

মিজানুর রহমান বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর শহিদুল ইসলাম রুমেলের পিতা আজিজুল ইসলাম রেনু ওই ভুলের কথা স্বীকার করেছিলেন এবং ভবিষ্যতে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সম্প্রতি তার ছেলেরা ওই জমিতে সংস্কারকাজ শুরু করলে বিরোধের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অপরপক্ষ শুধু রেকর্ড দেখাতে সক্ষম হয়, কোনো বৈধ ক্রয়দলিল উপস্থাপন করতে পারেনি। একপর্যায়ে সালিশ না মেনে তারা বৈঠক ত্যাগ করেন। পরে গ্রাম্য পঞ্চায়েতের পরামর্শে গত ১১ জানুয়ারি আদালতে স্বত্ব মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান অভিযোগ করেন, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে দক্ষিণ সুরমা থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়নি বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও প্রবাস থেকে বিভিন্ন আইডি ব্যবহার করে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এতে তার রাজনৈতিক পরিচয়কে সামনে এনে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার রাজনৈতিক জীবনে কোনো ধরনের অন্যায় বা প্রভাব খাটানোর প্রমাণ কেউ দেখাতে পারবে না।
এ সময় তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত, চলমান মামলায় হস্তক্ষেপ না করা এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান। পাশাপাশি বিভ্রান্ত না হওয়ার জন্য রাজনৈতিক সহযোদ্ধা, সামাজিক ও পারিবারিকভাবে পরিচিত সবাইকে আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন