admin
প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল সমাজ বিনির্মানে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর মনকে সুস্থ রেখে একটি আত্মপ্রত্যয়ী সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি একটি আত্মনির্ভর, আত্মপ্রত্যয়ী যুব সমাজ তৈরীর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর। তিনি গতকাল সোমবার আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মালেকা খানমের সভাপতিত্বে ও মো: ফরিদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক তামান্না রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আবুল কালাম, সিনিয়র প্রভাষক মহিতোষ তালুকদার, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক মো: সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো: ফরিদ উদ্দিন প্রমুখ।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।