admin

প্রকাশিত: 11:34 AM, January 28, 2026

সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব বানাতে চান খন্দকার মুক্তাদির

সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব বানাতে চান খন্দকার মুক্তাদির

প্রতি বছর বাংলাদেশ থেকে শত শত টন কৃষিপণ্য বিদেশে রফতানি হয়। রফতানিকারকদের মধ্যে সিংহভাগই সিলেটের ব্যবসায়ী। কিন্তু এক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। প্যাকিং হাউস না থাকা, কুলিং সিস্টেমের অভাবসহ নানান কারণে এখানকার ব্যবসায়ীরা রফতানির সম্ভাবনা পুরোটা কাজে লাগাতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সিলেটকে দেশের মধ্যে রফতানির হাব (কেন্দ্র) হিসেবে গড়ে তুলতে চান সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী নির্বাচনে গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার দিনব্যাপী ও মঙ্গলবার রাতে সিলেট-১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় নিজের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আধুনিক কৃষিতে তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। কারণ, কৃষিতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগানো গেলে সিলেটের অর্থনীতি তথা দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য যা যা করা প্রয়োজন, ইনশা আল্লাহ আগামীতে বিএনপির সরকার তা করবে। সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব হিসেবে গড়ে তোলা হবে। এসব ক্ষেত্রে যতো সমস্যা আছে, সেগুলো আমরা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব।

ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বুধবার সকাল থেকে সিলেট-১ আসনভূক্ত দক্ষিণ সুরমা এলাকায় গণসংযোগ শুরু হয়। কদমতলি জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে। মিছিল আলমপুর, গোটাটিকর, কদমতলি পয়েন্ট, ঝালোপাড়া, ভার্থখলা, মমিনখলাসহ ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। হাজার হাজার জনতার অংশগ্রহণে এই প্রচার মিছিলে খন্দকার মুক্তাদিরকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানান সাধারণ মানুষ। অনেকেই তাদের প্রত্যাশার কথা তাঁর কাছে ব্যক্ত করেন। তাদের কথা মনোযোগ সহকারে শুনে নির্বাচিত হলে তা পূরণের আশ্বাস দেন মুক্তাদির।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আখতার রশিদ চৌধুরী, ডা. এম এ হক বাবুল, নাজিম উদ্দিন, বাবলু হোসেন হৃদয়, সাবেক ছাত্রনেতা মওদুদল হক মওদুদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, মঙ্গলবার রাত ১০টায় নগরীর চৌহাট্টায় ধানের শীষের সমর্থনে একটি হলরুমে সিলেটস্থ দিরাই শাল্লাবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন খন্দকার আব্দুল মুক্তাদির। জগদল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সমুজ মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল লতিফের পরিচালনায় সভায় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে