admin

প্রকাশিত: 4:08 PM, January 28, 2026

আমি মিরাজ বলেই আমাকে ভালো ব্যাট দেবেন, ব্যাপারটা এমন না

আমি মিরাজ বলেই আমাকে ভালো ব্যাট দেবেন, ব্যাপারটা এমন না

খেলাধুলা ডেস্ক:

অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশকে মেহেদী হাসান মিরাজ জিতিয়েছেন অনেক ম্যাচ। দেশের অন্যতম ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠানে এমকেএসের ব্যাট দিয়েও তিনি খেলেছেন। এই ব্যাট কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা মিরাজের চাওয়া, ক্রেতাদের যেন তাঁর কোম্পানি মানসম্মত ব্যাট দেয়।

এমকেএসের এক অনুষ্ঠানে আজ মিরাজ তাঁর এই ব্যাট কোম্পানি নিয়ে প্রচারণা করেছেন। শুধুমাত্র নামের কারণে তাঁকেই ভালো ব্যাট দেওয়া হবে, এমনটা তিনি চান না। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘আমি মিরাজ বলেই আমাকে ভালো জিনিস দেবেন, ব্যাপারটা এমন না। প্রত্যেক ক্রেতাকে আমার মতোই বিবেচনা করবেন।’

২০২৪ সালের শেষ অংশ হতে ২০২৫ বিপিএল পর্যন্ত মিরাজের ব্যাটে দেখা গেছে রানের ফোয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২৪ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ফিফটিতে করেছিলেন ১৫২ রান। ২০২৫ বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেওয়া মিরাজ ১৪ ম্যাচে ২৭.৩ গড় ও ১৩২.৯৫ স্ট্রাইকরেটে করেছিলেন ৩৫৫ রান। বোলিংয়ে ১৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছিলেন তিনি।

সবশেষ দুই বছরে যা রান করেছেন, তার বেশির ভাগই এমকেএস ব্যাট থেকে এসেছে বলে জানিয়েছেন মিরাজ। এমকেএসের অনুষ্ঠানে আজ বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, ‘এটা তো আমারই কোম্পানি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি ফিফটি করেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। বিপিএলে গত বছর টুর্নামেন্টসেরা হয়েছিলাম। নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলার অনুভূতিটা ছিল অন্যরকম। গত ২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যা রান করেছি বেশিরভাগই এমকেএসের ব্যাটে।’

এমকেএস কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা মিরাজ হলেও বর্তমানে অনেক দিন ধরেই তাঁকে এই ব্যাট দিয়ে খেলতে দেখা যাচ্ছে না। কেন খেলছেন না, এই ব্যাপারে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, ‘আমি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। স্পনসরের ব্যাপার আছে। এর আগে কয়েকটা কোম্পানির ব্যাট দিয়ে খেলেছি। মাঝখানে খেলেছি। শিগগিরই এমকেএস দিয়ে খেলতে দেখবেন আমাকে।’

২০২৬ বিপিএলে সিলেট টাইটানসকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে আশানুরূপ পারফর্ম তিনি করতে পারেননি। সিলেটের হয়ে ১২ ম্যাচে ৯ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রান করেছেন ঠিক ১০০। গড় ও স্ট্রাইকরেট ১২.৫ ও ৯০.৯০। তাঁর দল বিদায় নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে ২৩ জানুয়ারি চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,