admin

প্রকাশিত: 11:38 AM, November 25, 2025

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে এম. জে একাডেমির বৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে এম. জে একাডেমির বৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের রাধানগরে বিকেএ’র অধীনে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি সনদ প্রদান করেছে এম. জে একাডেমি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একাডেমি মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বারের নির্বাচিত সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় প্রয়াত স্বামী ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে স্মরণ করে বলেন, তিনি গোয়াইনঘাটসহ সিলেটের মানুষের জন্য আমৃত্যু কাজ করেছেন। জনগণের প্রতি ভালোবাসা থেকেই তাঁর রাজনীতি। সেই পথ অনুসরণ করে আমিও শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

কমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমরাই দেশের সোনাখুনি—ভবিষ্যতের অমূল্য সম্পদ। আজকের সাফল্য ভবিষ্যতের আরও বড় পথচলার প্রথম ধাপ। সুশিক্ষা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা একদিন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই আমার প্রত্যাশা ও কামনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. জে একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন। অভিভাবকদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী ইয়াসিন মাহমুদ। প্রধান শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলিসুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, ১১নং মধ্যে জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ শাব্বির আহমদ সানি, আবুল কালাম আজাদ ও ডা. নুর মোহাম্মদ খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াব আলী মেম্বার, ডা. তাজউদ্দীন, নুরুল ইসলাম মুছা মেম্বার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম তাঁর শ্বশুরের নামে প্রতিষ্ঠিত ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি